দ্বিতীয় ওয়ানডে সিরিজেই নামিবিয়ার ইতিহাস

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক

ওয়ানডে ক্রিকেটে নামিবিয়ার পথচলা অনেক দিনের। তবে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে কিছুদিন আগে। নিজেদের দ্বিতীয় দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নেমেই সাফল্য পেলো নামিবিয়া। আইসিসির সহযোগী দেশটি পাঁচ ম্যাচের সিরিজে হারিয়ে দিয়েছে পূর্ণ সদস্য আয়ারল্যান্ডকে।
উইন্ডহুকে রবিবার (১ নভেম্বর) সিরিজের শেষ ম্যাচে আইরিশদের ৫ উইকেট হারায় নামিবিয়া। পাঁচ ম্যাচের সিরিজ জিতে নেয় তারা ৩-২ ব্যবধানে।
টস জিতে ব্যাটিংয়ে নেমে আয়ারল্যান্ড ১৩১ রানে গুটিয়ে যায়। ২০ রানে ৪ উইকেট শিকার করে ম্যাচসেরা হন অভিজ্ঞ বাঁহাতি পেসার জেজে স্মিট।
২১.২ ওভারেই জিতে যায় নামিবিয়া। ৪৪ বলে ৪৬ করেন ওপেনার লরেন স্টিসকাম্প, ১৮ বলে ৩০ অধিনায়ক গেরহার্ড ইরাসমাস। সিরিজে ২৬৪ রান ও ৪ উইকেট নিয়ে সিরিজসেরা হন ইরাসমাস।
ওয়ানডে ক্রিকেটে নামিবিয়ার অভিষেক হয় ২০০৩ বিশ্বকাপে। সেই আসরের ছয় ম্যাচের পর আবার ৫০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ পায় তারা ২০১৯ সালে। প্রত্যাবর্তনের ম্যাচেই ওমানকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পায়। এরপর থেকে মোটামুটি নিয়মিতই এই সংস্করণে খেলেছে নামিবিয়া।
আগামী বছর ওয়ানডে বিশ্বকাপের স্বাগতিক তিন দেশের একটি নামিবিয়া। তবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের মতো সরাসরি বিশ্বকাপে খেলতে পারবে না নামিবিয়া। সহযোগী দেশ হওয়ায় বিশ্বকাপ বাছাইয়ে খেলতে হবে তাদেরকে।