শিরোনাম

বাবরকে ফিরিয়ে জুটি ভাঙলেন তাইজুল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
বাবরকে ফিরিয়ে জুটি ভাঙলেন তাইজুল
৪৭ রান করে আউট হন বাবর আজম। ছবি: ক্রিকইনফো

তাইজুলের করা ৩৫ তম ওভারের শেষ বলটি লেগে খেলতে গিয়ে উইকেটকিপার লিটন দাসকে ক্যাচ দিয়েছেন বাবর আজম। ৫২ বলে ৪৭ রানে আউট হন বাবর। তাতে ভাঙে তৃতীয় উইকেটে ৯২ রানের জুটি।

১১৫ বলে ৯২ রানের জুটি হয় তৃতীয় উইকেটে। এই জুটি ভাঙায় কিছুটা স্বস্তি ফিরেছে বাংলাদেশ দলে।

বাবর ফিরলেও পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ ফিফটি তুলে নিয়েছেন। টেস্টে এটি তার ১৪তম ফিফটি। এ রিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তান দ্বিতীয় ইনিংসে করেছে ৩ উইকেটে ১৪২ রান। জয়ের জন্য তাদের দরকার আরও ২৯৫ রান। বাংলাদেশের চাই আর ৭ উইকেট।

শান মাসুদের সঙ্গে (৫৬) ব্যাট করেছেন সৌদ শাকিল (৩)।

/টিই/