রশিদ খানের বিশ্বরেকর্ড

রশিদ খানের বিশ্বরেকর্ড
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক

পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম বোলার হিসেবে ২০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। বৃহস্পতিবার শারজায় জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে এই মাইলফলক স্পর্শ করেন তিনি।
ম্যাচের নবম ওভারে তাদিওয়ানাশে মারুমানিকে এলবিডব্লিউ করে ২০০তম উইকেট পূর্ণ করেন রশিদ। ১২০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেই এই রেকর্ড গড়েছেন ২৮ বছরের রশিদ। চার ওভারে ২৯ রান দিয়ে একটি উইকেট নেন তিনি।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের আদিল রশিদের চেয়ে ২৯ উইকেটে এগিয়ে আছেন আফগান স্পিনার।
এই ফরম্যাটে রশিদ খানের বোলিং গড় ১৩.৯৬। ওভারপ্রতি রান দিয়েছেন মাত্র ৬.১৩। দুইবার ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কীর্তিও আছে। এক ম্যাচে মাত্র ৩ রান দিয়ে ৫ উইকেট নেওয়া তার সেরা বোলিং।
রশিদের ব্যক্তিগত অর্জনের দিনটি আফগানিস্তানের জন্য আরও স্মরণীয় হয়ে উঠেছে আজমতউল্লাহ ওমরজাইয়ের ব্যাটিংয়ে। তার বিধ্বংসী সেঞ্চুরিতে বড় সংগ্রহ গড়ে আফগানিস্তান। ৭ উইকেটে ২২১ রান তোলে আফগানরা। ওমরজাই মাত্র ৫০ বলে ১১৬ রান করেন। তার ইনিংসে ছিল ৫টি চার ও ১২ ছক্কা।
জবাবে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজাও সেঞ্চুরি করেন। ৫৬ বলে ১০৬ রানে অপরাজিত থাকেন তিনি। তার ইনিংসে ছিল ৫টি চার ও ৯টি ছক্কা। ৫ উইকেটে ২০২ রানে থামে জিম্বাবুয়ের ইনিংস। আফগানিস্তান ম্যাচটি জেতে ১৯ রানে।

ফুটবল জাদুকরের জন্মদিন আজ
সৌদি লিগে রোনালদোর ‘পারফেক্ট হ্যাটট্রিক’