তাহসিফের মৃত্যু: মাজার বস্তিতে মিললো নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল

নিজস্ব প্রতিবেদক

তুরাগ নদের যে স্থান থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে, তার সাড়ে ৩ কিলোমিটার দূরে মাজার বস্তি এলাকা থেকে নম্বর প্লেটবিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে পিবিআইয়ের ঢাকা মেট্রো উত্তরের প্রধান অতিরিক্ত ডিআইজি এনায়েত হোসেন মান্নান সিটিজেন জার্নালকে বলেন, টঙ্গী পশ্চিম এলাকা থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তবে সেটি তাহসিফ সৌরির কিনা সেটি যাচাই-বাছাই করা হচ্ছে।
পিবিআই সদর দপ্তরের পুলিশ সুপার আবু ইউসুফ এক বার্তায় জানান, নদ থেকে আনুমানিক ৫০ গজ দূরে মাজার বস্তি এলাকায় একটি মোটরসাইকেল পাওয়া গেছে।
ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দেশত্যাগের ‘ভিডিও ধারণকারী’ হিসেবে আলোচনায় থাকা তাহসিফ সৌরির ভাসমান মরদেহ বুধবার (২৮ অক্টোবর) বিকালে তুরাগের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে উদ্ধার করা হয়। এ স্থানটি উত্তরখান থানায় পড়লেও উদ্ধার হওয়া বাইকের ঘটনাস্থল টঙ্গী পশ্চিম থানার অধীন। তবে দুই স্থানেই তুরাগ নদের সংযোগ রয়েছে।
এর আগে মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় আহমেদ শাহরিয়ার রেজা দীপ নামের এক ব্যক্তির সঙ্গে বাসা থেকে বের হন তাহসিফ। তাকে জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে হেফাজতে নেয় পিবিআই ঢাকা মেট্রো উত্তর।
পিবিআইয়ের এক পুলিশ সুপার বলেন, দীপের দেখানো মতে নম্বর প্লেটবিহীন মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। নম্বর প্লেট না থাকায় মালিকানা যাচাই করা হচ্ছে। তাহসিফ বাসা থেকে যে মোটরসাইকেল নিয়ে বের হন, সেটিও নম্বর প্লেটবিহীন বলে সিসিটিভি ভিডিওতে দেখা গেছে।
তিনি আরও বলেন, দীপকে নিয়ে রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। দীপ জানিয়েছেন তারা সেখানে (ঘটনাস্থল) কথা বলছিলেন। এ সময় কিছু লোক ধাওয়া করে। তাহসিফ নদীতে ঝাঁপ দেন। আর দীপ পালিয়ে আসেন।
বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ উত্তরার দিয়াবাড়ির বাসা থেকে নিজের বাইক নিয়ে বেরিয়েছিলেন। তার লাশ উদ্ধারের সময় নৌপুলিশ হাতঘড়ি ও মানিব্যাগ পেলেও তখন বাইকটির সন্ধান পায়নি।

নিখোঁজ হওয়ার আগে তাহসিফের সঙ্গে সাক্ষাৎ করা ব্যক্তিকে হেফাজতে নিয়েছে পিবিআই