গাজীপুরে সেপটিক ট্যাংক বিস্ফোরণ, পোশাক শ্রমিক নিহত

গাজীপুর সংবাদদাতা

গাজীপুরের নাওজোড় এলাকায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক বিস্ফোরণে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সোয়া সাতটার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
নিহত পোশাক শ্রমিকের নাম সাকিব। তার বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলায়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নাওজোড় এলাকায় নির্মাণাধীন একটি তিনতলা ভবনের নিচতলায় সেপটিক ট্যাংকের উপর দুটি ঘর নির্মাণ করে গার্মেন্টস কর্মীদের কাছে ভাড়া দেওয়া হয়েছিল। সেখানে সাকিবসহ তার আরও দুইজন কর্মী থাকতো। শুক্রবার সকালে হঠাৎ সেপটিক ট্যাংকি বিস্ফোরণ হলে ঘটনাস্থলেই সাকিবের মৃত্যু হয়। বিস্ফোরণে ঘরের দরজা, জানালা ক্ষতিগ্রস্ত হয়।
গাজীপুর চৌরাস্তা মডার্ণ ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর রাজিব হোসেন জানান, সেপটিক ট্যাংক বিস্ফোরণে নিহত সাকিবের লাশ বাসন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

নভেম্বরে প্যাকেটজাত মশলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি 