শিরোনাম

ফিক্সিংয়ে জড়িয়ে ৮ বছর নিষিদ্ধ যুক্তরাষ্ট্রের ক্রিকেটার

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ফিক্সিংয়ে জড়িয়ে ৮ বছর নিষিদ্ধ যুক্তরাষ্ট্রের ক্রিকেটার
ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের ক্রিকেটার বোদুগুম আখিলেশ রেড্ডি

আইসিসির দুর্নীতিবিরোধী তিনটি ধারা ভঙ্গের অপরাধে বড় ধরনের শাস্তি পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের ক্রিকেটার বোদুগুম আখিলেশ রেড্ডি। যুক্তরাষ্ট্রের এই ক্রিকেটারকে সব ধরনের ক্রিকেট থেকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা (আইসিসি)।

চারটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা আখিলেশের বিরুদ্ধে আনা অভিযোগগুলো গত বছরের আবু ধাবি টি-টেন লিগকে ঘিরে। ২৬ বছর বয়সী আখিলেশের নিষেধাজ্ঞা গত ২১ নভেম্বর থেকে কার্যকর ধরা হয়েছে। ওই দিন তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছিল।

আখিলেশের বিরুদ্ধে প্রমাণিত তিনটি অভিযোগের প্রথমটি হলো, ম্যাচের ফলাফল, গতিপথ অনৈতিকভাবে প্রভাবিত করার চেষ্টা করা, এমন কোনো সমঝোতা বা প্রচেষ্টার অংশ হওয়া।

দ্বিতীয়টি হলো, অন্য কোনো খেলোয়াড়কে ম্যাচ পাতানোর উদ্দেশ্যে প্ররোচিত করা, উৎসাহ দেওয়া, নির্দেশ দেওয়া বা ইচ্ছাকৃতভাবে সহায়তা করা বা চেষ্টা করা।

শেষ অপরাধটি হলো, দুর্নীতিবিরোধী কর্মকর্তার তদন্তে বাধা সৃষ্টি করা। তদন্তের সঙ্গে সম্পর্কিত হতে পারে- এমন তথ্য ও বার্তা নিজের মোবাইল ফোন থেকে মুছে ফেলার মাধ্যমে তদন্তে বিঘ্ন ঘটানো।

/টিই/