শিরোনাম

বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের প্রথম দিনের টিকিট শেষ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের প্রথম দিনের টিকিট শেষ
সিরিজের ট্রফিসহ প্যাট কামিন্স ও নাজমুল হোসেন শান্ত

এমন কিছু হবে তা হয়তো কল্পনার বাইরে ছিল। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৪ দিনেই অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। তাতে পাল্টে গেছে পুরো সিরিজের চিত্র। ম্যাকায়ে সিরিজে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের সব টিকিট এরই মধ্যে বিক্রি হয়ে গেছে!

ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, দ্বিতীয় টেস্টের প্রথম দিনের টিকিট ‘সোল্ড আউট'। একই পোস্টে বাকি দিনগুলোর টিকিট দ্রুত সংগ্রহের আহ্বান জানানো হয়েছে। কারণ দ্বিতীয় টেস্টের টিকিট প্রত্যাশার চেয়ে বেশি দ্রুত বিক্রি হচ্ছে।

ডারউইনে প্রথম টেস্টে বাংলাদেশের দুর্দান্ত পারফরম্যান্সের পরই দুই দলের দ্বিতীয় টেস্ট নিয়ে আগ্রহ বেড়েছে। প্রবাসী বাংলাদেশি তো বটেই, স্থানীয় অস্ট্রেলিয়ার সমর্থকরাও এই ম্যাচ দেখার জন্য মুখিয়ে আছেন।

দ্বিতীয় টেস্ট শুরু হবে ২২ আগস্ট থেকে। বাংলাদেশের সামনে সুযোগ সিরিজ জিতে অস্ট্রেলিয়ার মাটিতে আরও বড় ইতিহাস গড়ার।

/টিই/