প্রতিপক্ষের ব্যাটসম্যানকে যে উপায়ে ঘায়েল করেন হাসান

সিজেডএন স্পোর্টস ডেস্ক

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ দল আছে ফুরফুরে মেজাজে। ডারউইনে অবিস্মরণীয় জয়ে বড় অবদান রেখেছেন পেসার হাসান মাহমুদ। দুই ইনিংস মিলিয়ে শিকার করেছেন ৯ উইকেট। সম্প্রতি স্টার স্পোর্টসে কথা বলেছেন হাসান মাহমুদ।
অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে টেস্ট জয় নিয়ে হাসান মাহমুদ বলেন, ‘এটি বাংলাদেশের অন্যতম সেরা জয়। একজন খেলোয়াড় হিসেবে এটি স্বপ্নের মতো। ডারউইনে আমরা কঠোর পরিশ্রম করেছি। আপনি যখন মাঠে আপনার সবটুকু দিয়ে লড়াই করবেন এবং প্রতিটি সেশনে ভালো করার চেষ্টা করবেন, তখন ফল আসবেই।’
নিজের বোলিং সাফল্য নিয়ে এই পেসার বলেন, ‘অস্ট্রেলিয়াতে একটি টেস্ট ম্যাচ জয় করা আমার কাছে অনেক বেশি স্পেশাল। আমি যখন থেকে ক্রিকেট খেলছি, তখন থেকে কিংবদন্তি ফাস্ট বোলারদের খেলা দেখে আসছি। আমি ঠিক যেভাবে বল করতে চেয়েছিলাম, আমার পরিকল্পনাগুলো যেভাবে সাজিয়েছিলাম।’
প্রতিপক্ষের ব্যাটসম্যানকে ঘায়েল করার কৌশল জানিয়েছেন হাসান, ‘ব্যাটসম্যানকে পরাস্ত করার দুটি উপায় আছে। প্রথমত, ব্যাটারের মন পড়ে দক্ষতা দিয়ে তাকে ফাঁদে ফেলা। দ্বিতীয়ত, উইকেটের সঠিক লেংথে বল করে ব্যাটারের ধৈর্যের পরীক্ষা নেওয়া। আমি এই দুটি পথই বেছে নেওয়ার চেষ্টা করি।’
বাংলাদেশের হয়ে যে কোনো ফরম্যাটে বিশ্বকাপ জিততে চান হাসান মাহমুদ। তিনি বলেন, ‘বাংলাদেশের হয়ে যে কোনো ফরম্যাটে বিশ্বকাপ জেতা আমার জীবনের অনেক বড় অর্জন হবে। এখন মানুষ ভাবতে শুরু করেছে যে বাংলাদেশ আগের মতো নেই। তারা দিন দিন উন্নতি করছে এবং দল হিসেবে বিশ্বের যে কোনো দলকে হারাতে পারে।’

মারামারির ঘটনায় আল আমিনকে ১৫ ম্যাচ নিষিদ্ধ করলো ফিফা