টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন হাসানের

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন হাসানের
হাসান মাহমুদ

অস্ট্রেলিয়াকে ডারউইনে হারানোর পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় চারে উঠে এসেছে বাংলাদেশ। ডারউইন টেস্টে ম্যাচসেরা হয়েছিলেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ২৬ বছর বয়সী হাসান মাহমুদ বলেছেন, ‘সামগ্রিক পরিস্থিতিটা বাংলাদেশের অনুকূলেই আসছে।’

ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ডানহাতি এই পেসার। ম্যাচে তিনি ৫৫ রানে ৬ উইকেট নিয়েছিলেন। হাসানের ভাষায়, ‘পরিবেশটাই এমন যে বাংলাদেশ এখন টেস্ট ক্রিকেটে আধিপত্য করতে পারে। আগে আমরা টেস্টে আধিপত্য করতে পারিনি। কিন্তু এখন সময় বদলেছে।’

গত দুই বছরে ১৩টি টেস্টের মধ্যে ছয়টিতেই জয় পেয়েছে বাংলাদেশ। চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশের হাতে এখনও ছয়টি টেস্ট রয়েছে।

এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজের পাশাপাশি দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল।

হাসান বলেন, ‘আমরা যদি ঘরের মাঠে চারটি ম্যাচ জিতি, তাহলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কেন খেলতে পারবো না? বাংলাদেশের এখন এটাই স্বপ্ন।’

এ বছর ইংলিশ কাউন্টি দল কেন্টের হয়ে সফল সময় কাটিয়েছেন হাসান মাহমুদ। তার বিশ্বাস, বাংলাদেশ থেকে নতুন প্রজন্মের দ্রুতগতির বোলার উঠে আসায় দেশের পেস বোলিং নিয়ে বাইরের দৃষ্টিভঙ্গিও বদলাচ্ছে, ‘আমরা যখন খেলা শুরু করেছি, তখন থেকেই চিন্তাভাবনাটা বদলে গেছে। এখন তারা বুঝতে পারছে, বাংলাদেশেরও ভালো মানের ফাস্ট বোলার আছে, যারা বিশ্বমানের হতে পারে।’

বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আত্মবিশ্বাস হারাচ্ছেন না হাসান। তার বিশ্বাস, সামনে বাংলাদেশের গ্রাফ ঊর্ধ্বমুখীই থাকবে।

/টিই/