শিরোনাম

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে মারুফা

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে মারুফা
মারুফা আক্তার

উইমেনস এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে জিততে পারেনি দল, তবে বল হাতে ২১ রানে ৩ উইকেট নেন মারুফা আক্তার। দারুণ পারফরম্যান্সে র‌্যাংকিংয়ে উন্নতি করেছেন মারুফা। টি-টোয়েন্টি বোলারদের তালিকায় ক্যারিয়ার সেরা অবস্থানে জায়গা করে নিয়েছেন এই পেসার।

নারী ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ে সাপ্তাহিক হালনাগাদ যথারীতি মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ঘোষণা করেছে আইসিসি। এতে বাংলাদেশের আরও কয়েকজন ক্রিকেটারের অগ্রগতি হয়েছে।

১৯ ধাপ এগিয়ে এখন ১৮তম স্থানে আছেন মারুফা। বাংলাদেশের বোলারদের মধ্যে সবার উপরে তিনি। প্রথমবার র‍্যাঙ্কিংয়ে সেরা ২০ জনের মধ্যে ঢুকলেন মারুফা। টি-টোয়েন্টিতে তার আগের সেরা অবস্থান ছিল ২৩তম, ২০২৪ সালে উঠেছিলেন।

৪ ওভারে কেবল ১৪ রান দিয়ে ১ উইকেট নেন সুলতানা খাতুন। এই অফ স্পিনার ৯ ধাপ এগিয়ে যৌথভাবে ৩৭তম স্থানে আছেন।

বোলিং র‍্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে ভারতের শ্রী চারানি। দুই ধাপ এগিয়ে তার সতীর্থ দীপ্তি শার্মা আছেন ছয়ে। টি-টোয়েন্তি ব্যাটারদের তালিকায় যথারীতি চূড়ায় অস্ট্রেলিয়ার বেথ মুনি।

লঙ্কানদের বিপক্ষে চারটি চারে সর্বোচ্চ ৩৪ রান করেছেন সোবহানা মোস্তারি। এতে তিন ধাপ এগিয়ে ৩৬তম স্থানে আছেন তিনি। চারটি চারে ২৬ রান করা দিলারা আক্তারের উন্নতি পাঁচ ধাপ। এই ওপেনার এখন ৬২তম স্থানে।

মেয়েদের টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে আগের মতোই সবার ওপরে ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস। এই তালিকায় বাংলাদেশের সবার ওপরে রাবেয়া খান, আছেন ৩২ নম্বরে।

/টিই/