শিরোনাম

বাংলাদেশের বিপক্ষে টেস্ট দলে পরিবর্তন আনলো অস্ট্রেলিয়া

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বাংলাদেশের বিপক্ষে টেস্ট দলে পরিবর্তন আনলো অস্ট্রেলিয়া
ম্যাট রেনশ

ম্যাকায়ে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য অস্ট্রেলিয়া দল থেকে বাদ পড়েছেন ওপেনার জ্যাক ওয়েদারাল্ড। ডাক পেয়েছেন ম্যাট রেনশ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য দলে এই একটি পরিবর্তনই এনেছে অস্ট্রেলিয়া।

ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার দুই ইনিংসে ২৩ ও ০ রানে আউট হন ওয়েদারাল্ড। গত মৌসুমে অ্যাশেজসহ ছয়টি ম্যাচ খেলে ২০.৩৮ গড়ে তার সংগ্রহ ছিল ২২৪ রান।

ক্রিকেট অস্ট্রেলিয়ার বিবৃতিতে ওয়েদারাল্ডের বাদ পড়ার বিষয়টি নিশ্চিত করা হয়। সিরিজের আগে দুই টেস্টের জন্যই অস্ট্রেলিয়ার ১৩ জনের স্কোয়াড ঘোষণা করা হয়েছিল।

এদিকে ২০২৩ সালের পর প্রথম টেস্ট খেলার অপেক্ষায় আছেন রেনশ। ব্রিসবেনে দলের সঙ্গে অনুশীলনের পর এই সিরিজের জন্য স্ট্যান্ডবাই হিসেবে ছিলেন। গত শেফিল্ড শিল্ড মৌসুমে তিনটি সেঞ্চুরিসহ তার গড় ছিল ৪৯.৯০।

টেস্টে ৩০ বছর বয়সী রেনশর ব্যাটিং গড় ২৯.৩১। বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্টের ভেন্যু ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফে প্রথম শ্রেণির ক্রিকেটে দুটি সেঞ্চুরি আছে রেনশর।

দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া দল: ট্রাভিস হেড, ম্যাট রেনশ, মারনাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরুন গ্রিন, অ্যালেক্স ক্যারি, বো ওয়েবস্টার, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, জশ হ্যাজলউড, জস ইংলিশ ও স্কট বোল্যান্ড।

আগামী শনিবার (২২ আগস্ট) শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।

/টিই/