সাকিবকে ফিরিয়ে দল ঘোষণা বাংলাদেশের

সাকিবকে ফিরিয়ে দল ঘোষণা বাংলাদেশের
নিজস্ব প্রতিবেদক

সোমবার (২০ এপ্রিল) নিউজিল্যান্ডের বিপক্ষে জিতে সিরিজে সমতা এনেছে বাংলাদেশ। আগামী বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামে হবে তৃতীয় ওয়ানডে। সেটি এখন হয়ে উঠেছে সিরিজ ফাইনাল। অর্থাৎ সেই ম্যাচে জয়ী দল জিতবে ওয়ানডে সিরিজ।
দল মাঠে সমতা ফেরানোর পর তৃতীয় ওয়ানডের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
পিঠের চোট থেকে সেরে না ওঠায় গত মাসে অনুষ্ঠিত পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে ছিলেন না তানজিম হাসান সাকিব। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে তার জায়গা হয়নি। আগামী বৃহস্পতিবার তৃতীয় ও শেষ ম্যাচের জন্য ২৩ বছর বয়সী এ পেসারকে দলে ফেরানো হয়েছে।
তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন, তাওহীদ হৃদয়, লিটন দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা ও তানজিম হাসান।

আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী