দল হারলেও দারুণ বোলিং মিরাজের

দল হারলেও দারুণ বোলিং মিরাজের
সিজেডএন স্পোর্টস ডেস্ক

আগে ব্যাটিং করে দল অলআউট হয়েছে ৯৯ রানে। মেহেদী হাসান মিরাজ তবু বল হাতে লড়াই করলেন। সিপিএলে গায়ানা অ্যামাজন ওয়ারির্সে খেলা মিরাজ বাংলাদেশ সময় সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোরে বারবাডোজ ট্রাইডেন্টসের বিপক্ষে ৪ ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট নেন।
মিরাজ এদিন ব্যাট হাতে খেলেন ২৪ বলে ১৮ রানের ইনিংস।
ক্যারিবিয়ার ফ্র্যাঞ্চাইজি আসরটিতে প্রথমবার খেলতে গিয়ে ৩ ম্যাচেই ৯ উইকেট হল তার। ওভারপ্রতি রান দিয়েছেন মোটে ৫.০৮।
৯৯ রানে গুটিয়ে যাওয়া গায়ানাকে ৬ উইকেটে হারায় বারবাডোজ। টুর্নামেন্টের প্রাথমিক পর্বের শেষ ম্যাচ ছিল এটি। এই ম্যাচের ফলাফলে পয়েন্ট তালিকায় কোনো প্রভাব পড়েনি। মিরাজদের শীর্ষস্থান নিশ্চিত ছিল আগেই, বারবাডোজের তৃতীয় স্থানে থাকাও ছিল নিশ্চিত।
টুর্নামেন্টের প্রথম কোয়ালিফায়ারে বাংলাদেশ সময় শুক্রবার ভোরে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের বিপক্ষে খেলবেন মিরাজরা।