ভারত সিরিজ থেকে ছিটকে গেলেন গ্রিভস

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ভারত সিরিজ থেকে ছিটকে গেলেন গ্রিভস
সিরিজের প্রথম ম্যাচে সেঞ্চুরি করেন জাস্টিন গ্রিভস

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলতে পারবেন না ওয়েস্ট ইন্ডিজের জাস্টিন গ্রিভস। কাফের চোটের কারণে ছিটকে গেছেন এই অলরাউন্ডার।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ভারতের গুয়াহাটিতে হবে ম্যাচটি।

সিরিজের প্রথম ম্যাচে দারুণ ব্যাটিং করেছিলেন গ্রিভস। ১০৮ বলে ১০১ রানের ইনিংস খেলে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন তিনি। তার ইনিংসে ছিল ১২টি চার। তবে ব্যাটিংয়ের সময়ই কাফে চোট পান বলে জানা যায়। পরে দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করতে নামেননি।

গ্রিভসের সেঞ্চুরির পরও অবশ্য ম্যাচটি জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ২৯৫ রান করেছিল ক্যারিবীয়রা। জবাবে বিরাট কোহলির অপরাজিত ১৩৯ ও শুবমান গিলের ১১০ ৮ উইকেটে জিতে যায় ভারত।

প্রথম ম্যাচের পারফরম্যান্সের পর গ্রিভসকে হারানো ওয়েস্ট ইন্ডিজের জন্য তাই বড় ধাক্কা।

/টিই/