টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ভারতীয় স্পিনারের ইতিহাস

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ভারতীয় স্পিনারের ইতিহাস
স্পিনার শ্রী চরণী

দুই সপ্তাহ আগে ভারতের প্রথম নারী ক্রিকেটার হিসেবে ৮০০ রেটিং পয়েন্টে মাইলফলক ছোঁয়া স্পিনার শ্রী চরণী এবার গড়লেন বিশ্বরেকর্ড। আইসিসির নারী টি-টোয়েন্টি বোলিং র‍্যাঙ্কিংয়ে সর্বোচ্চ রেটিং পাওয়া বোলার হয়ে ইতিহাসের পাতায় নাম লেখালেন তিনি।

এশিয়ান গেমসের ফাইনালে দুর্দান্ত বোলিংয়ের পুরস্কারই পেয়েছেন ২২ বছর বয়সী শ্রী চরণী।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) প্রকাশিত সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে ৮১৭ রেটিং পয়েন্টে শীর্ষে উঠে এসেছেন চরণী। এর মাধ্যমে নারী টি-টোয়েন্টি বোলিং র‍্যাঙ্কিংয়ের ইতিহাসে সর্বোচ্চ রেটিংয়ের আগের রেকর্ডটি ভেঙেছেন তিনি।

২০১৮ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার মেগান শাট ৮০৬ রেটিং পয়েন্ট নিয়ে যে রেকর্ড গড়েছিলেন, চরণী সেটিকে ছাড়িয়ে গেছেন ১১ পয়েন্টে।

শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়ান গেমসের ফাইনালে চরণীর পারফরম্যান্স তার এই উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ফাইনালে ১৩ রান দিয়ে ২ উইকেট নেন বাহাতি স্পিনার।

/টিই/