ডি থ্রির ফাইনালে বিপিএলের মতো অনুষ্ঠান করতে চায় বিসিবি

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ডি থ্রির ফাইনালে বিপিএলের মতো অনুষ্ঠান করতে চায় বিসিবি
ডি থ্রি টুর্নামেন্টের ম্যানেজমেন্ট ড্রাফট অনুষ্ঠিত হয় মঙ্গলবার

এবারের মৌসুমে মাঠে গড়াবে না বিপিএল। তবে তিন সংস্করণ মিলিয়ে নতুন ঘরোয়া টুর্নামেন্ট ডি থ্রি আয়োজন করতে যাচ্ছে বিসিবি। প্রথমে মাঠে গড়াবে টি-টোয়েন্টি সংস্করণ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ম্যানেজমেন্ট ড্রাফট শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি পরিচালক মিজানুর রহমান জানান বিপিএলের মতো এই টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠান হবে।

মিজানুর রহমান বলেন, ‘ট্রফি উদযাপনেই যদি এতো লোক হয়, খেলা হলে কি হবে এটা কেবল চিন্তা করেন। তাই আমি বলছি ওখানে বড় কিছু হবে ইনশাআল্লাহ এবং আমাদের উদ্বোধনটাও ভালো হবে। আমরা চাচ্ছি বিপিএলের মতোই একটা সমাপনী অনুষ্ঠান করতে।’

টুর্নামেন্টে ফরচুন ফ্র্যাঞ্চাইজির প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। দলটির স্বত্বাধিকারী মিজানুর রহমান। হৃদয়কে দলে ভেড়ানোর কারণ জানিয়ে মিজান বলেন, ‘হৃদয় এই মুহূর্তে তারকা খেলোয়াড়। সে এখন পর্যন্ত জাতীয় দলকে নেতৃত্ব দিচ্ছে না। আমার চিন্তা হচ্ছে, দুই-চারটা আমাদের এই ফ্র্যাঞ্চাইজি লিগগুলো খেলে চাপ নিতে পারবে, আমার ধারণা সে বাংলাদেশের সেরা খেলোয়াড় হতে পারবে।’

বিপিএল ফেরা নিয়ে মিজান বলেন, ‘আমার জন্য পর্যাপ্ত সময় ছিল না, এজন্য আমি বিপিএলে আসি নাই। আগামী বছর যখন বিপিএল আসবে, আপনি আমাকে দেখতে পাবেন।’

/টিই/