শিরোনাম

ধোনির রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ধোনির রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ
কলম্বো টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ৬৩ রান করেন ঋষভ পন্থ

শ্রীলঙ্কার বিপক্ষে চলমান কলম্বো টেস্টের প্রথম দিনে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন ঋষভ পন্থ। আজ সোমবার (২৪ আগস্ট) টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করেছেন তিনি। চেনা ছন্দে করলেন হাফ সেঞ্চুরি। ৬৩ রানের লড়াকু ইনিংসে গড়লেন ইতিহাস। টেস্টে বিদেশের মাটিতে উইকেটকিপার হিসেবে ভারতের হয়ে সবচেয়ে বেশি রান করা ব্যাটার এখন পন্থ।

এতদিন এই রেকর্ড ছিল ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির দখলে। তাকে টপকে শীর্ষে উঠেছেন পন্থ। বিদেশের মাটিতে উইকেটকিপার হিসেবে ধোনি ৩২.৮৪ গড়ে করেছিলেন মোট ২৪৯৬ রান। সোমবার (২৪ আগস্ট) প্রথম ভারতীয় কিপারব্যাটার হিসেবে ২৫০০ রানের গণ্ডি পার করলেন ঋষভ। ব্যাটিং গড়- ৪১.৬৮।

বিদেশের মাটিতে ভারতীয় উইকেটকিপারদের রান

ঋষভ পন্থ- ২৫০১ রান*, গড় ৪১.৬৮

মহেন্দ্র সিং ধোনি- ২৪৯৬ রান, গড় ৩২.৮৪

ফারুখ ইঞ্জিনিয়ার- ১২০৯ রান, গড় ৩২.৬৭

সৈয়দ কিরমানি- ১১০৯ রান, গড় ২১.৭৪

কিরণ মোরে- ৯০১ রান, গড় ২৯.০৬

/টিই/