জরিমানা ও পয়েন্ট হারানোর শঙ্কায় অস্ট্রেলিয়া

সিজেডএন স্পোর্টস ডেস্ক

ঘরের মাঠে বাংলাদেশের কাছে টেস্টে হেরে সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন স্মিথ-কামিন্সরা। এরই মধ্যে আরেক দুঃসংবাদ পেতে পারে তারা। ডারউইন টেস্টে ধীরগতির ওভার রেটের জন্য বড় আর্থিক জরিমানা ও টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও কাটা যেতে পারে অস্ট্রেলিয়ার।
ডারউইনে টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হেরেছে অজিরা। দ্বিতীয় দিনে নির্ধারিত ৯০ ওভারের চেয়ে ৪ ওভার কম বোলিং করেছে স্বাগতিকরা। অস্ট্রেলিয়ান গণমাধ্যমগুলো বলছে, ধীরগতির ওভার রেটের কারণে টেস্ট দলের প্রত্যেক খেলোয়াড়কে ৪ হাজার অস্ট্রেলিয়ান ডলার করে জরিমানা গুনতে হতে পারে।
আইসিসির নিয়ম অনুযায়ী, টেস্টে প্রতি ঘণ্টায় ১৫ ওভার করে বল করতে হয়। নিয়ম ভঙ্গের কারণে সর্বনিম্ন ৯০ ওভারের কোটা থেকে প্রতি ওভার কম হওয়ার জন্য ম্যাচ ফির ৫ শতাংশ কেটে নিতে পারে আইসিসি।
টেস্টে অস্ট্রেলিয়ার প্রত্যেক খেলোয়াড় ২০ হাজার অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ১৭ লাখ ৩৯ হাজার টাকা) পারিশ্রমিক পান। এর ৫ শতাংশ হলো ১ হাজার ডলার (প্রায় ৮৭ হাজার টাকা)।
তবে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা অবশ্য জরিমানার মুখে পড়বেন কি না, তা নির্ধারণের সময় ভেন্যুর তাপমাত্রা এবং উইকেট যাওয়ার মতো বিষয়গুলো বিবেচনায় নিতে পারেন ডারউইন টেস্টের ম্যাচ রেফারি। ডারউইনে ভ্যাপসা গরম ও আর্দ্রতা কামিন্সদের এই শাস্তি থেকে বাঁচিয়ে দিতে পারে।
বাংলাদেশও অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে নির্ধারিত ওভার রেটের চেয়ে পিছিয়ে ছিল। তবে অস্ট্রেলিয়াকে মাত্র ৫৩ ওভারে অলআউট করায় শাস্তির হাত থেকে বেঁচে যাচ্ছে তারা।

বাংলাদেশের জয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রশংসা