৭ নম্বরে খেলবেন মিরাজ

৭ নম্বরে খেলবেন মিরাজ
নিজস্ব প্রতিবেদক

ওপেনিং থেকে ৯ নম্বর-সব জায়গাতেই ব্যাট করার অভিজ্ঞতা আছে মেহেদী হাসান মিরাজের। এবার একটা পজিশনে থিতু হতে চান বাংলাদেশের অধিনায়ক। তাই পাকিস্তান সিরিজে ফিরতে চান সাত নম্বরে।
অধিনায়ক হওয়ার পর ১৩ ইনিংসের ১২টি মিরাজ ব্যাট করেছেন মিডলঅর্ডারে। কিন্তু স্ট্রাইক রেট, ৭২.৪০। মঙ্গলবার (১০ মার্চ) মিরপুরে সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘আমি যেহেতু ৮-৯ বছর একই পজিশনে খেলেছি। এখানে আমার একটা অভিজ্ঞতা আছে। এই পজিশনে বোলারদের সঙ্গে অনেক ম্যাচ লিড দিয়েছি এবং ম্যাচ জিতিয়েছি এরকম অনেক ইনিংস আছে। তাই আমি চিন্তা করেছি যেহেতু বোলারদের সঙ্গে খেলার অভিজ্ঞতা আছে, আমি যদি সাত নম্বরে ব্যাটিং করি এটা দলের জন্য ভালো হবে। টপ অর্ডারেও ব্যাটিং করেছি অনেক হয়তো রান পেয়েছি অনেক সময় কিন্তু দল জেতেনি। আমি মনে করি এটা (সাত নম্বর) আমার জন্য ভালো একটা পজিশন।’
নিজের খারাপ ফর্ম নিয়েও উদ্বিগ্ন নন মিরাজ, ‘আমি চিন্তিত না। যে সিরিজগুলো খেলেছি, বিশ্বকাপের পর প্রায় ১৫টির মতো ওয়ানডে খেলেছি। অনেক গ্যাপে গ্যাপে। সবার যে প্রত্যাশা, অনেক ম্যাচ জিতাব, সেটা হয়তো হচ্ছে না। এভারেজ হচ্ছে। তবে অবশ্যই চেষ্টা করব দলকে ম্যাচ জেতানোর জন্য।’
নিজেকে নিয়ে চিন্তা না করে দলের জয়কে গুরুত্ব দেওয়ার কথাও বললেন মিরাজ,‘আমি নিজেকে নিয়ে কখনোই চিন্তা করিনি। সবসময় দলের প্রয়োজনে যতটা ভালো খেলা যায় সেই চিন্তা করি, কীভাবে দলকে জেতানো যায়। যে পজিশনে ব্যাটিং করি এবং বোলিং করি এটা দলের জন্য খুব হেল্পফুল। আমার পারফর্ম করা ইম্পরট্যান্ট, টিম রেজাল্টও ইম্পরট্যান্ট। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব পারফর্ম করে দলকে ভালো জায়গায় নেওয়ার।’
আগামী জুন পর্যন্ত অধিনায়ক হিসেবে মেয়াদ আছে মিরাজের। এ নিয়ে বলেন, ‘অধিনায়কত্ব যাকেই দেওয়া হোক না কেন, তাকে সময় দিলে সুন্দরভাবে দলকে তৈরি করা যায়। এগুলো তো নিশ্চয়ই ক্রিকেট বোর্ড দেখবে, সিদ্ধান্ত নেবে।’
২০২৭ বিশ্বকাপে খেলতে র্যাংকিংয়ে সেরা ৮-এ থাকতে হবে। বাংলাদেশ আছে ১০ নম্বরে। এ বছর ২২টা ওয়ানডে থাকায় র্যাংকিংয়ে উন্নতির সুযোগটা কাজে লাগাতে চান মিরাজ। বলেন, ‘এ বছর ২২টা ওয়ানডে আছে। অবশ্যই এটা আমাদের জন্য একটা বড় সুযোগ প্রত্যেকটা প্লেয়ারের জন্য যে একটানা ওয়ানডে খেলবে। ব্যাটিং অর্ডার যেটা বললেন যে আমরা অবশ্যই টিমের যেটা সেরা কম্বিনেশন হয়, সেটাই আমরা চেষ্টা করছি এবং সেটাই আমরা করব। কারণ দিনশেষে আমাদের ফলাফলটা খুবই গুরুত্বপূর্ণ।’
পাকিস্তান সিরিজ নিয়ে মিরাজের ভাবনা, ‘আমরা শেষ যে সিরিজটা জিতেছি এবং কালকে থেকে যে সিরিজটা শুরু হবে এবং পরের যে সিরিজগুলো আছে, সেগুলো আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।’