৯১ রান নিয়ে লাঞ্চে বাংলাদেশ, তানজিদের ফিফটি

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
৯১ রান নিয়ে লাঞ্চে বাংলাদেশ, তানজিদের ফিফটি
রাবাদার বলে বোল্ড হন নাজমুল হোসেন শান্ত

জোহানেসবার্গে টস জিতে আগে ব্যাটিং নেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের শুরুটা ভালো না হলেও চতুর্থ উইকেট জুটিতে সেই ধাক্কা সামাল দিয়েছেন তানজিদ হাসান তামিম ও তাওহীদ হৃদয়।

বাংলাদেশ দল প্রথম ইনিংসে ২৬ ওভারে ৩ উইকেটে ৯১ রান নিয়ে লাঞ্চ বিরতিতে গেছে। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট ফিফটিতে অপরাজিত আছেন তানজিদ হাসান তামিম (৫১)। তাওহীদ হৃদয় অপরাজিত ২৩ রানে।

মাহফিজুল ইসলাম রবিন ছিলেন স্ট্রাইকে। বোলিং করতে আসেন কাগিসো রাবাদা। এজ হয়ে গালিতে ইয়ানসেনের হাতে ধরা পড়েন। অভিষেকে প্রথম বলেই আউট হন তিনি। টেস্ট অভিষেকে প্রথম বলেই আউট হওয়া চতুর্থ ব্যাটার হলেন মাহফিজুল ইসলাম।

তৃতীয় ওভারের দ্বিতীয় বলে রাবাদার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন মুমিনুল হক। ৭ বল খেলে শূন্য রানে ফেরেন মুমিনুল। দলীয় ২২ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। এবার অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে বোল্ড করেন রাবাদা।

সেই ধাক্কা সামলে চতুর্থ উইকেটে লাঞ্চের আগ পর্যন্ত তানজিদ-হৃদয় মিলে গড়েছেন ৬৯ রানের জুটি।

/টিই/