শিরোনাম

দারুণ ক্যাচে স্মিথকে আউট করলেন মিরাজ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
দারুণ ক্যাচে স্মিথকে আউট করলেন মিরাজ
স্মিথ করেছেন ৪৪ রান

অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে চতুর্থ উইকেট জুটিটা ভোগাচ্ছিল বাংলাদেশ দলকে। স্টিভ স্মিথ একবার রিভিউ নিয়ে বেঁচে যান। তবে সেই স্মিথকে ফিরিয়েই জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ।

৪৪ রান করা স্মিথকে আউট করে বাংলাদেশকে ম্যাচে অনেকটাই এগিয়ে দিলেন মিরাজ। নিজের বলে ডানদিকে ঝাঁপিয়ে পড়ে দারুণভাবে ক্যাচটি নিয়েছেন মিরাজ।

এই রিপোর্ট লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪ উইকেটে ১২৮ রান। বাংলাদেশ এখন ১০০ রানে পিছিয়ে।

/টিই/