এশিয়ান গেমস ক্রিকেটে শ্রীলঙ্কাকে হারিয়ে স্বর্ণপদক ভারতের

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
এশিয়ান গেমস ক্রিকেটে শ্রীলঙ্কাকে হারিয়ে স্বর্ণপদক ভারতের
স্বর্ণপদক জয়ী ভারতের নারী ক্রিকেট দল

এশিয়ান গেমসে নারী ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কাকে ১৪৭ রানে হারিয়ে স্বর্ণপদক জিতেছে ভারত। ২০ ওভারে ভারত তোলে ২১৬ রান। শ্রীলঙ্কা অলআউট হয় ৬৯ রানে। নারী টি-টোয়েন্টিতে ভারতের সবচেয়ে বড় ব্যবধানের জয় এটি, শ্রীলঙ্কার এটি সবচেয়ে বড় হার।

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে দুইবার অংশ নিয়ে দুটিতেই স্বর্ণপদক পেলো ভারত দল।

জাপানের কোরোগি স্পোর্টস পার্কে টস জিতে ব্যাটিংয়ে নামে ভারত। পাওয়ার প্লেতে ভারত করে ৬৭ রান। পাওয়ার প্লে শেষেও এগিয়ে যান দুই ওপেনার। ৩০ বলে ফিফটি করেন স্মৃতি মান্ধানা। রিভার্স সুইপ খেলে শেফালি ভার্মা (২৯ বলে ৪৮) আউট হলে জুটি ভাঙে। এই ইনিংসের পথে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি রানের বিশ্বরেকর্ড গড়েন শেফালি। টি-টোয়েন্টিতে প্রথম জুটি হিসেবে চার হাজার রানের মাইলফলকও স্পর্শ করে মান্ধানা ও শেফালির জুটি।

অধিনায়ক হারমানপ্রিত ফেরেন ১৭ বলে ১৯ রান করে। মান্ধানা ৪৫ বলে ৭৯ রান করেন। তার ইনিংসে ছক্কা ছিল ৭টি। ২২ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন কিপার-ব্যাটার রিচা ঘোষ। তাতে ২০০ পেরোয় হারমানপ্রিতের দল। ভারতের এই ২১৬ রান এশিয়ান গেমসের নারী ক্রিকেটের দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের তৃতীয় সর্বোচ্চ দলীয় স্কোর এটি। এই ইনিংসের ১৩ ছক্কাও তাদের সর্বোচ্চ।

লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তু করেন ২৯ রান। কিন্তু আরেকপ্রান্তে ছিল ব্যাটারদের আসা-যাওয়া। দলের আর কোনো ব্যাটার উল্লেখযোগ্য কিছু করতে পারেননি। ১৫ ওভার ৪ বলে অলআউট হয় শ্রীলঙ্কা।

/টিই/