২৭২ রানে অলআউট বাংলাদেশ

২৭২ রানে অলআউট বাংলাদেশ
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক

২৭২ রানে অলআউট হলো বাংলাদেশ। অথচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশ ব্যাটিংয়ে নেমেছিল ৩ উইকেটে ২১৩ রান নিয়ে। বাংলাদেশ চতুর্থ উইকেট হারায় দলীয় ২২১ রানে। এরপর থেকেই ব্যাটিং ধ্বসের শুরু। আজ (বৃহস্পতিবার) ৫৯ রান তুলতে বাংলাদেশ দল হারিয়েছে ৭ উইকেট।
শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন শরিফুল ইসলাম। তাকে আউট জোমেল ওয়ারিক্যান পঞ্চম উইকেটের দেখা পেয়েছেন। ইনিংসে ৫৩ রান দিয়ে ৫ উইকেট নেন ওয়ারিক্যান।
বাংলাদেশের হয়ে ৩৪ রানে অপরাজিত ছিলেন লিটন দাস। ১০ রান নিয়ে ব্যাটিংয়ে নামা লিটনকে আজ সঙ্গে দিতে পারেননি অন্য কেউ।
দ্বিতীয় দিনের প্রথম ওভারের দ্বিতীয় বলেই তৃতীয় টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন সাদমান ইসলাম। তিনি ২৩৪ বলে ১১ চারে ১০৫ রান করে ফেরেন। সাদমানকে আউট করার পর তাওহীদ হৃদয়কেও ফেরান জশুয়া বিশপ। আগের দিন ক্রাম্প নিয়ে মাঠ ছাড়া হৃদয় আজ কোনো রান যোগ করতে পারেননি।
জোমেল ওয়ারিক্যানের আর্ম বলে বোল্ড হন ১৫ রান করা মিরাজ। তাতে ষষ্ঠ উইকেটে লিটনের সঙ্গে ৩২ রানের জুটি ভাঙে। শামার জোসেফের ১৪১.২ কিমি গতির বলে স্লিপে ক্যাচ দেন ৫ রান করা নাঈম। হাসান মাহমুদকেও (৫) ফিরিয়েছেন শামার জোসেফ।
এরপর একই ওভারে তাইজুল (১) ও শরিফুলকে (০) আউট করে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ করেন ওয়ারিক্যান।

৩ ম্যাচ নিষিদ্ধ নেইমার
টাকার ভোটে মেসিকে হারালেন রোনালদো