তদন্ত সংস্থার কাছে ফোন ফেরত চাইলেন রিজওয়ান

সিজেডএন স্পোর্টস ডেস্ক

তিন ঘণ্টার মধ্যে ফেরত দেওয়ার কথা থাকলেও প্রায় চার সপ্তাহ ধরে ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সির (এনসিসিআইএ) কাছে আছে মোহাম্মদ রিজওয়ানের মোবাইল। এবার ফোনটি ফেরত দেওয়ার অনুরোধ করেছেন পাকিস্তানের কিপার-ব্যাটসম্যান।
এনসিসিআইএ-কে এক চিঠি দিয়ে রিজওয়ান বলেন, তদন্তের বিষয়ে অন্ধকারে আছেন তিনি। সেই চিঠিতে লাহোর হাইকোর্টের সবশেষ রায় মেনে চলার আহ্বানও জানিয়েছেন এই ক্রিকেটার।
লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের পরদিন গত ৩১ অগাস্ট রিজওয়ানের মোবাইল নেয় এনসিসিআইএ। তিন ঘণ্টার মধ্যে ফেরত দেওয়ার কথা বলে ফোনটি নেওয়া হয় বলে দাবি রিজওয়ানের।
এর আগে এনসিসিআইএ-এর বিরুদ্ধে লাহোর হাইকোর্টে রিট আবেদন করেছিলেন রিজওয়ান। যুক্তি দেন, তাকে জিজ্ঞাসাবাদ করার কোনো এখতিয়ার নেই এনসিসিআইএ-এর; আবেদন অনুযায়ী বিষয়টি ছিল ‘পাকিস্তান ক্রিকেটে কথিত অনলাইন বাজি বা জুয়া সংক্রান্ত।’ ওই রিট আবেদন খারিজের দুই সপ্তাহ পর এনসিসিআইএ কে এই চিঠি দিলেন রিজওয়ান।
ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ১৯৪ রানের বড় ব্যবধানে হারের পর রিজওয়ান ও ইমাম উল হাকসহ ৭ ক্রিকেটারকে দেশে পাঠায় পাকিস্তান। এরপর থেকে ইমাম ও রিজওয়ানের বিরুদ্ধে এনসিসিআইএ-এর তদন্ত চলমান।

কোহলির আল্টিমেট ওয়ানডে ব্যাটসম্যানের তালিকায় যারা