শিরোনাম

ম্যাচের মোড় ঘুরানো রিভিউটি নিতে বলেছিলেন লিটন

নিজস্ব প্রতিবেদক
ম্যাচের মোড় ঘুরানো রিভিউটি নিতে বলেছিলেন লিটন
তৃতীয় ম্যাচ জিতে সিরিজও নিশ্চিত করে বাংলাদেশ দল। ছবি: ক্রিকইনফো

মিরপুরে সিরিজের তৃতীয় ওয়ানডেতে রবিবার (১৫ মার্চ) পাকিস্তানের জয়ের জন্য সমীকরণ হতে পারতো ২ বলে ১১ রান। সেটিই হয়ে গেল ১ বলে ১২ রান। ওভারের পঞ্চম বলটি আম্পায়ার হোয়াইড বল দিলেও রিভিউ নেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তাতে হোয়াইডের সিদ্ধান্ত বাতিল হয়।

ম্যাচের পর অধিনায়ক মিরাজ জানান, লিটন কুমার দাস ও নাজমুল হোসেন শান্তর সঙ্গে আলোচনা করে রিভিউ নিয়েছিলেন তিনি।

আইপিএলে বা টি-টোয়েন্টি ক্রিকেটে নানা সময়ে ওয়াইড ডেলিভারির ক্ষেত্রে রিভিউ নেওয়ার নিয়ম রাখা হলেও আন্তর্জাতিক ক্রিকেটে তা নেই। তাহলে বাংলাদেশ কিসের রিভিউ নিলো! বাংলাদেশ রিভিউ নেয় মূলত এলবিডব্লিউর।

আইপিএলে বা টি-টোয়েন্টি ক্রিকেটে নানা সময়ে ওয়াইড ডেলিভারির ক্ষেত্রে রিভিউ নেওয়ার নিয়ম রাখা হলেও আন্তর্জাতিক ক্রিকেটে তা নেই। তাহলে বাংলাদেশ কিসের রিভিউ নিলো! বাংলাদেশ রিভিউ নেয় মূলত এলবিডব্লিউর।

এখানেই বুদ্ধিমত্তার পরিচয় দেয় বাংলাদেশ। কারণ, রিভিউ নেওয়া হলে সেখানে সম্ভাব্য সবকিছুই খতিয়ে দেখা হয়। ওয়াইডের পরীক্ষাও সেখানেই হয়ে যাওয়ার কথা। রিভিউয়ে দেখা যায়, টার্ন করে বেরিয়ে যাওয়ার আগে বল লাগে আফ্রিদির ব্যাটের অগ্রভাগে। বদলে যায় আম্পায়ারের সিদ্ধান্ত। ওয়াইড বদল করে বৈধ ডেলিভারির সঙ্কেত দেন আাম্পায়ার। তবে বল কিপারের হাতে যাওয়ার আগে ড্রপ খাওয়ায় আউট হননি ব্যাটসম্যান।

তবে সমীকরণটা দাঁড়ায় ১ বলে ১২। যা বাংলাদেশের জয়ের পথকে আরও সুগম করে।

মিরাজ বলেন, ‘রিভিউ আমরা আলোচনা করে নিয়েছিলাম। লিটন ছিল, শান্ত ছিল। ওরা দুজন বলছিল যে, রিভিউ আছে, আমরা রিভিউ নিয়ে নেই। কারণ আমরা জানি যে, আমাদের দুটি রিভিউ আছে এবং ওটা একটা পরিকল্পনা ছিল আমাদের।’

আম্পায়ার ওয়াইড দেওয়ার পর মাঠে লিটনকে দেখে মনে হচ্ছিলো, মিরাজকে কিছু একটা বলছেন তিনি। টি-স্পোর্টসকে শান্ত বলেন, বাংলাদেশের কিপারই পরামর্শটি দিয়েছিলেন অধিনায়ককে। ‘লিটন প্রথমে মিরাজকে এই আইডিয়াটা দিয়েছে যে, আমরা রিভিউ নিতে পারি। কারণ, ব্যাটে বল লেগেছিল, আমরা বুঝতে পারছিলাম। ওই সুযোগটা আমরা নিয়েছি। অনেক বড় একটা সময় ছিল। ওই সুযোগটা আমরা কাজে লাগাতে পেরেছি। দারুণ ম্যাচ অ্যাওয়ারনেস এবং ওই বলটা রিভিউ নেওয়ার কারণে আমার মনে হয় আরেকটু সহজ হয়েছে।’

/টিই/