৭ হাজার রানের মাইলফলকে মুশফিকুর রহিম

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
৭ হাজার রানের মাইলফলকে মুশফিকুর রহিম
মুশফিকুর রহিম

প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম। বাংলাদেশ দলের দ্বিতীয় ইনিংসের ২০তম ওভারে ওয়ারিক্যানের বলে সিঙ্গেল নিয়ে এই কীর্তি গড়েন তিনি।

প্রথম ইনিংসে ৩৪ রান করেন মুশফিক। মাইলফল ছুঁতে দ্বিতীয় ইনিংসে তার দরকার ছিল আর ৯ রান।

ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৩৯৮ রানে ইনিংস ঘোষণা করে। ফলে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৩৬৯ রান। অর্থাৎ সিলেট টেস্ট জিতলে হলে রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে। সর্বোচ্চ ২১৫ রান তাড়া করে জয়ের রেকর্ড আছে বাংলাদেশের।

এ রিপোর্ট লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ করেছে ২ উইকেটে ৮৪ রান। জয়ের জন্য দরকার আরও ২৮৫ রান। দিনের অন্তত্য ৫৪ ওভার খেলা বাকি।

প্রথম ইনিংসে অপরাজিত ২৪২ রানের ইনিংস খেলা হৃদয় ৩৫ রানে ব্যাট করছেন। তাকে সঙ্গ দেওয়া মুশফিক অপরাজিত আছেন ১৩ রানে।

/টিই/