এশিয়ান গেমস থেকে ছিটকে পড়লেন নাজমুল

এশিয়ান গেমস থেকে ছিটকে পড়লেন নাজমুল
সিজেডএন স্পোর্টস ডেস্ক

শারীরিক অসুস্থতার কারণে এশিয়ান গেমস ক্রিকেটে খেলা হচ্ছে না নাজমুল হোসেনের। জ্বর নিয়ে দেশে ফিরে আসছেন অভিজ্ঞ এই ব্যাটার।
বাংলাদেশ গেমস কন্টিনজেন্ট এবং বিসিবির চিকিৎসকদের পাশাপাশি স্থানীয় মেডিকেল দলও নাজমুলকে পরীক্ষা করে দেখেন। এরপর এশিয়ান গেমস থেকে নাজমুলের ছিটকে পড়ার কথা জানানো হয়।
এশিয়ান গেমসে বাংলাদেশ কন্টিনজেন্টের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতেও বিষয়টি নিশ্চিত করা হয়।
বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল এক বছরের বেশি সময় বিরতির পর এশিয়ান গেমস দিয়ে বাংলাদেশের টি-টোয়েন্টি দলে ফিরেছিলেন। গত বছর মে মাসে এই সংস্করণে খেলেন আরব আমিরাতের বিপক্ষে।
এশিয়ান গেমস ক্রিকেটে মঙ্গলবার বাংলাদেশের প্রথম ম্যাচে প্রতিপক্ষ মালয়েশিয়া। জাপানের নিশিনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টায়।

এশিয়ান গেমসে লিটনের প্রথম লক্ষ্য ফাইনাল খেলা