শিরোনাম

এবার ওপেনিংয়ে নেমে ব্যর্থ মিরাজ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
এবার ওপেনিংয়ে নেমে ব্যর্থ মিরাজ
মেহেদী হাসান মিরাজ

ব্যাটিং অর্ডারে উন্নতি হয়ে ওপেনিংয়ে নামার সুযোগ পেলেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু ব্যর্থতার জাল থেকে বের হতে পারেননি। লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ম্যাচে গল গ্যালান্টসকে হতাশ করলেন বাংলাদেশের এই স্পিনিং অলরাউন্ডার।

অলরাউন্ডার হলেও, ক্যান্ডি রয়্যালসের বিপক্ষে ম্যাচে মিরাজকে বোলিংয়ে আনেনি গল। পরে রান তাড়ায় ইনিংস শুরু করতে নেমে ৫ বলে ৫ রান করেন তিনি।

এবারের এলপিএলে আগের তিন ম্যাচের দুটিতে বোলিং করে কোনো উইকেট নিতে পারেননি মিরাজ। ওই তিন ম্যাচে ব্যাট হাতেও নিষ্প্রভ ছিলেন তিনি।

জাফনা কিংসের বিপক্ষে ১০ রান করে আসর শুরু করেন মিরাজ। পরের ম্যাচ কলম্বো ক্যাপ্সের বিপক্ষে করেন ১৩ রান। আর আগের ম্যাচে ডাম্বুলা সিক্সার্সের বিপক্ষে তার ব্যাট থেকে আসে ১৬ রান।

ডাম্বুলায় শনিবার (২৫ জুলাই) ক্যান্ডির ১৬৫ রান তাড়ায়, প্রথম ওভারের পঞ্চম বলে ভিজয় শাঙ্কারকে লেগ সাইড দিয়ে চার মারেন মিরাজ। পরের ওভারে নুয়ান থিসারার ইয়র্কারে বোল্ড হন তিনি।

ক্যান্ডির করা ৬ উইকেটে ১৬৫ রানের জবাবে গলের ইনিংস থামে ৮ উইকেটে ১৫৪ রানে।

/টিই/