জানা গেল কোথায় হবে মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ

সিজেডএন স্পোর্টস ডেস্ক

২০২৬ ফুটবল বিশ্বকাপে ৩৯ বছর বয়সেও নিজের সেরাটা দিয়ে আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছিলেন লিওনেল মেসি। ৮টি গোল ও ৪টি অ্যাসিস্ট করে আসরের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার খেতাবও নিজের করে নেন তিনি। তবে ফাইনালে স্পেনের কাছে হারের পর সেই একই প্রশ্ন ওঠে- আর কতদিন জাতীয় দলের জার্সিতে দেখা যাবে মেসিকে?
আর্জেন্টিনার বেশ কিছু সংবাদমাধ্যম বলছে, বছর নয়, আগামী কয়েক মাসের মধ্যেই আন্তর্জাতিক ফুটবলের ইতি টানতে যাচ্ছেন মেসি। আর এই ঐতিহাসিক বিদায়ী ম্যাচ অনুষ্ঠিত হবে আর্জেন্টিনার মাটিতে।
প্রতিবেদন অনুযায়ী, নতুন প্রজন্মের কারও হাতে নেতৃত্বের দায়িত্ব তুলে দেওয়া এবং কোচ লিওনেল স্কালোনি যেন ২০৩০ বিশ্বকাপের কথা মাথায় রেখে নতুন করে দল গুছিয়ে নিতে পারেন, সেজন্য আরও কয়েক মাস দলভুক্ত থাকতে চান মেসি।
আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) মেসির বিদায় স্মরণীয় করে রাখতে বিশেষ প্রীতি ম্যাচের প্রস্তুতি নিচ্ছে। ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম বিইন স্পোর্টস-এর তথ্যমতে, ঘরের মাঠে এই বিশেষ ম্যাচের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেবেন আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা।
মেসির নেতৃত্বেই দীর্ঘ ৩৬ বছরের খরা কাটিয়ে ২০২২ কাতার বিশ্বকাপ জিতেছিল আলবিসেলেস্তেরা।

‘সব ক্ষেত্রে সেরা বলে মানুষ আমাদের হিংসা করে’