বাংলাদেশ সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকার দল ঘোষণা

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
বাংলাদেশ সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকার দল ঘোষণা
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। চোট কাটিয়ে দলে ফিরেছেন টনি ডি জর্জি ও আনরিখ নরকিয়া। জায়গা পেয়েছেন জুবায়ের হামজা। নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমার নেতৃত্বে ঘরের মাঠে দুই টেস্টের সিরিজ খেলবে প্রোটিয়ারা।

এই সিরিজ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকা। সেই আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশের বিপক্ষে নামবে দলটি।

আগামী ১৫ নভেম্বর জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে মাঠে গড়াবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

দক্ষিণ আফ্রিকার উইকেটে সাধারণত পেস ও বাউন্স বেশি থাকে।

সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরে ২০২২ সালে দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশকে ২-০ ব্যবধানে হেরেছিল। প্রোটিয়ারা সিরিজের প্রস্তুতি শুরু করবে ১১ নভেম্বর থেকে।

দক্ষিণ আফ্রিকা দল: টেম্বা বাভুমা (অধিনায়ক), মার্কাস অ্যাকারম্যান, ম্যাথু ব্রিটস্কি, করবিন বশ, টনি ডি জর্জি, সাইমন হার্মার, জুবায়ের হামজা, মার্কো ইয়ানসেন, কেশভ মাহারাজ, এইডেন মার্করাম, ভিয়ান মুল্ডার, আনরিখ নরকিয়া, ড্যান প্যাটারসন, কাগিসো রাবাদা ও রায়ান রিকেলটন।

/টিই/