তেলের দাম বৃদ্ধির প্রতিবাদ, এবার পদ হারালেন ছাত্রদল নেতা

সিজেডএন ডেস্ক

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সমালোচনামূলক পোস্ট করে পদ হারিয়েছেন ছাত্রদলের এক নেতা। তার নাম জাকিরুল হক। তিনি জামালপুর জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাকিরুল হক নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানানো হয়। বহিষ্কৃত জাকিরুল হকের বাড়ি মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের গুনারীতলা পূর্বপাড়া গ্রামে। তিনি ওই এলাকার সামিউল হকের ছেলে।
এতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক জামালপুর জেলা শাখার সহসাধারণ সম্পাদক জাকিরুল হককে পদ থেকে বহিষ্কার করা হলো। এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
এর আগে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বৃদ্ধি করে সরকার। এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে নিজের ফেসবুক ওয়ালে একটি পোস্ট দেন জাকিরুল। সেখানে তিনি লেখেন, ‘যাদের কাছে আমি ধানের শীষের জন্য ভোট চাইছি, তাদের কাছে মাফ চাই। আপনাদের পা ধরি ভাই, কেউ আর এসএমএস, কল দিয়েন না। একটা ভোটই তো চেয়েছিলাম, জায়গা-জমি তো আর চাইনি।’ এরপর তিনি লেখেন, ‘দলের আগে দেশ, আমি দেশের পক্ষে, সাধারণ জনগণের পক্ষে। আমি সবসময় দেশের মানুষের পক্ষে আছি।’
এ বিষয়ে জাকিরুল বলেন, জ্বালানি তেলের দাম বাড়ায় সোমবার সকালে ফেসবুকে একটি পোস্ট করেছিলাম। এর েপরই দল আমাকে বহিষ্কার করেছে। আমি সেই সিদ্ধান্ত মাথা পেতে নিয়েছি।
এর আগে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন হৃদয়কে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেয় কেন্দ্রীয় কমিটি।
সোমবার (২১ সেপ্টেম্বর) সংগঠনটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
প্রসঙ্গত, রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে তেলের দাম বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। নতুন দর অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রল ১৬০ টাকা করা হয়।

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে পোস্ট, ছাত্রদল নেতাকে শোকজ