‘বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি’ প্রমাণ করুন ভোট দিয়ে: তারেক রহমান

বগুড়া সংবাদদাতা

আসন্ন নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে ‘বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি’ প্রমাণে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (৩০ জানুয়ারি) বগুড়া থেকে রংপুর যাওয়ার পথে শিবগঞ্জ উপজেলার মোকামতলা বাসস্ট্যান্ডে পথসভায় তিনি এ আহ্বান জানান।
তারেক রহমান বলেন, ধানের শীষ যতবারই জনগণের ভোটে সরকার গঠনের সুযোগ পেয়েছে, ততবারই দেশ ও এলাকার উন্নয়নে কাজ করেছে। প্রিয় মোকামতলাবাসী, আমরা আবারও আপনাদের এলাকার উন্নয়ন করতে চাই।
পথসভায় বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী মীর শাহে আলম বক্তব্য দেন।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে একনজর দেখতে মহাস্থানগড় থেকে রহবল-দো-সীমানা পর্যন্ত অন্তত ৫০ হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। জনস্রোতে মুখরিত হয়ে ওঠে পুরো মোকামতলা এলাকা।
এর আগে বেলা আড়াইটায় নেতাকর্মীদের নিয়ে তারেক রহমান বগুড়ার মহাস্থানগড়ে হযরত শাহ সুলতান মাহমুদ বলখী মাহিসওয়ারের (র.) মাজার জিয়ারত করেন। বগুড়ার পথে পথে ছিল লোক সমাবেশ। এ সময় পথের পাশে দাঁড়িয়ে প্রিয় নেতাকে স্বাগত জানান বগুড়াবাসী।