এদের খুঁটির জোর কোথায়, প্রশ্ন জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে নগরীতে ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে হামলাকারীদের খুঁটির জোর কোথায়– তা জানতে চেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। হামলাকারীদের রাজনৈতিক পরিচয় প্রকাশেরও আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
চাঁদা চেয়ে ফোনে হুমকির পর সোমবার (১৩ জুলাই) চট্টগ্রাম নগরীতে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেটের (ডিডিএন) কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। বিদেশি একটি নম্বর থেকে ফোন করে ‘ডেভিড ইমন’ পরিচয় দেওয়া এক ব্যক্তি ‘দুই কোটি টাকা দেন, নইলে ব্যবসা গুটিয়ে ফেলেন’ বলে হুমকি দিয়েছিলেন।
ফেসবুক পোস্টে জামায়াত আমির লিখেছেন, ‘চট্টগ্রাম নগরীতে এক ইন্টারনেট ব্যবসায়ীর প্রতিষ্ঠানে ঢুকে তাণ্ডব চালানো দুর্বৃত্তদের সামাজিক ও রাজনৈতিক পরিচয় থাকলে তা প্রকাশ করুন। তাদের পাকড়াও করে আইনের আওতায় আনুন। জানি না, কঠিন শাস্তির বিধান হবে কি না। লক্ষণ খুব ভালো নয়।’
তিনি আরও বলেন, ‘জনগণকেই এখন নিজেদের আত্মরক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা নিতে হবে। কারণ সরকার কোনো কার্যকর নিরাপত্তা দিতে পারছে না। একের পর এক অভিনব ঘটনা ঘটেই চলছে।’

দুই কোটি টাকা চাঁদা চেয়ে যা বলা হয় ব্যবসায়ীকে