সংসদে ইনসাফ থাকলে দেশেও ন্যায় প্রতিষ্ঠা সম্ভব: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

সংসদ ইনসাফের ভিত্তিতে পরিচালিত হলে দেশেও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রবিবার (২৯ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনের শুরুতে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সূচনা বক্তব্যের পর শুভেচ্ছা জানিয়ে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, সংসদ দেশের সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত হোক এটাই সবার প্রত্যাশা। এই চেয়ার থেকে আপনি (ডেপুটি স্পিকার) ইনসাফের বার্তা দিয়েছেন যে, আপনি নিরপেক্ষভাবে সবকিছু বিবেচনা করবেন, তার জন্য আমি আপনাকে আরেকবার অভিনন্দন জানাই।
জামায়াত আমির জানান, দায়িত্ব পালনের ক্ষেত্রে ডেপুটি স্পিকারকে সর্বাত্মক সহযোগিতা করবে তার দল। পাশাপাশি তিনি উল্লেখ করেন, মানুষ হিসেবে ভুল হতে পারে– তবে সংসদের সদস্যরা যেন প্রয়োজন হলে তা সংশোধনে সহযোগিতা করতে পারেন, সেটিও গুরুত্বপূর্ণ।
বিরোধীদলীয় এই নেতা আশা প্রকাশ করেন, সংসদ কার্যক্রমে ন্যায়বিচার ও ভারসাম্য বজায় থাকলে তা দেশের সামগ্রিক শাসনব্যবস্থায় ইতিবাচক প্রভাব ফেলবে।