শিরোনাম

বিএনপি সরকার ও দলের ওপরই ভূত চেপেছে: গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
বিএনপি সরকার ও দলের ওপরই ভূত চেপেছে: গোলাম পরওয়ার
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিএনপিকে উদ্দেশ করে বলেছেন, তারা বলেন জামায়াতে ইসলামীর ওপর নাকি ভূত চেপেছে। কিন্তু, এখন দেখা যাচ্ছে– ভূত তো সরকার এবং তার দলের উপর চেপেছে।

মঙ্গলবার (৩০ জুন) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, বিএনপি নেতারা কিছুদিন পরপর ৫০ থেকে ৬০ বছর আগের মীমাংসিত ’৭১-এর ইস্যুকে নিয়ে এসে জাতির মধ্যে আরেকটা ‘কনফিউশন’ তৈরি করছে। তবে, এই আশা পূরণ হবে না।

তিনি প্রশ্ন রেখে বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর এই স্বাধীন বাংলাদেশে, অন্তত ১৪ থেকে ১৫ জন এমপি-মন্ত্রী এবং রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী করেছিল, যারা পাকিস্তানের সময়, পাকিস্তানের অখণ্ডতার পক্ষে ভূমিকা রেখেছিলেন এবং বাংলাদেশ তারা চাননি। সেই তালিকা মিডিয়ায় প্রকাশিত হয়েছে। কেন করেছিলেন, জবাব দেন।

জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, অন্তত ২০ থেকে ২২ বছর ধরে বেগম জিয়ার নেতৃত্বে ৪ দল, ১৮ দল এবং ২০ দলের রাজনীতি করেছে। রাষ্ট্রপতি নির্বাচনের সময় জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম আজমের বাসায় বিএনপির নেতারা ধরনা দিয়েছেন, যেন জামায়াতের ভোটগুলো বিএনপির রাষ্ট্রপতির পক্ষে আসে। এই ২০ থেকে ২২ বছরে এসব প্রশ্ন কেন তোলেননি, তার জবাব দেন।

/এফসি/