এবার মেডিকেল কলেজে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই রাখার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

দেশের সব সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের লাইব্রেরিতে ৩টি বই রাখার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্যে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে লেখা দুটি এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের লেখা একটি বই রয়েছে।
গত ২৭ সেপ্টেম্বর স্বাস্থ্যসেবা বিভাগ অধীনস্ত সব দপ্তরের প্রধানদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে একটি নির্দেশনা জারি করে।
জানা গেছে, বইগুলোর প্রকাশক ‘জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা’র পক্ষে গত ২৩ আগস্ট স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিতের কাছে জমা দেওয়া একটি আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। নথিতে দেখা গেছে, ওই আবেদনে প্রতিমন্ত্রী মুহিত নিজের স্বাক্ষর, তারিখ ও সিলমোহরসহ ‘জোর সুপারিশ করা হলো’ লিখে অনুমোদন দেন।
বই তিনটি হলো– মাহফুজ উল্লাহর লেখা ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’ ও ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’, এবং তারেক রহমানের লেখা ‘সবার আগে বাংলাদেশ’। তিনটি বইয়ের মোট মূল্য ৪ হাজার ৭০০ টাকা।
এর আগে গত ৩ জুন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরিতে এই তিনটি বই সংরক্ষণ করতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে নির্দেশ দিয়েছিল। তবে গত ৬ জুলাই সিদ্ধান্তটি বাতিল করে মন্ত্রণালয়।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিতকে লেখা ২৩ আগস্টের চিঠিতে জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থার জহির দীপ্তি বই ৩টিকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের ঐতিহাসিক দলিল হিসেবে আখ্যায়িত করে সব সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের লাইব্রেরিতে কিনে সংরক্ষণের অনুরোধ জানান।
চিঠিতে বলা হয়, আমরা বিশ্বাস করি বইগুলো চিকিৎসক, নার্স, মেডিকেল শিক্ষার্থী, স্বাস্থ্যসেবা প্রার্থী ও সচেতন নাগরিকদের জন্য সময়োপযোগী দলিল হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সেই আবেদনের বরাত দিয়ে স্বাস্থ্যসেবা বিভাগ তাদের অধীনে থাকা সব দপ্তর প্রধানকে নির্দেশ দেন যেন, সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের লাইব্রেরির জন্য বইগুলো কিনে সংরক্ষণ করা হয়।
রাজনৈতিক নেতাদের নিয়ে লেখা বই কেনার এমন সরকারি উদ্যোগ বিগত আওয়ামী লীগ সরকারের আমলেও দেখা গেছে। ২০১৯ সালের আগস্টে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের জন্য শিশু একাডেমি প্রকাশিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর ২৭টি বই কেনার নির্দেশ দিয়েছিল।।
এর আগে ২০১৪ সালেও শেখ মুজিবকে নিয়ে এক আমলার লেখা ৩টি বই সংগ্রহের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছিল মাউশি।

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’