স্থানীয় সরকার নির্বাচনে যোগ্য ও ত্যাগীরাই সুযোগ পাবে: প্রধানমন্ত্রী

চট্টগ্রাম সংবাদদাতা

স্থানীয় সরকার নির্বাচনে দলের যোগ্য ও ত্যাগীদের সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দুর্বল বা অযোগ্য কাউকে মনোনয়ন দিলে অন্যরা সুযোগ নেবে। একইসঙ্গে দলের সমর্থিত প্রার্থীর পক্ষে সবাইকে কাজ করতে হবে বলেও জানান প্রধানমন্ত্রী।
রবিবার (৯ আগস্ট) রাতে চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে আয়োজিত সাংগঠনিক সভায় তিনি এসব কথা বলেন। নগরীর রেডিসন ব্লুতে আয়োজিত এ সভায় ছয় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত নেতাকর্মীরা জানান, প্রধানমন্ত্রী দলের ভবিষ্যৎ কর্মকাণ্ড নিয়ে দিকনির্দেশনা ও উদ্দীপনামূলক বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, গুপ্ত বাহিনীর ষড়যন্ত্র এখনো চলছে। ফ্যাসিবাদী শক্তিও ষড়যন্ত্রে লিপ্ত। তারা বিভিন্ন ইস্যু নিয়ে মিথ্যাচার করে চলেছে।
প্রধানমন্ত্রী বিএনপিকে একই ঘরের বাসিন্দা হিসেবে উল্লেখ করে বলেন, কোনো কারণে যাতে এই ঘর ভেঙে না পড়ে। সেজন্য সবাইকে শক্ত হাতে ধরে রাখার আহ্বান জানিয়েছেন।
এ সময় সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিএনপি কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড দিচ্ছে। এসব কর্মসূচির বিষয়ে সাধারণ মানুষকে অবহিত করতে হবে।
নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন সদস্যসচিব নাজিমুর রহমান। এতে বক্তব্য দেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

গুপ্ত বাহিনী অতীতে স্বৈরাচারের সঙ্গে হাত মিলিয়েছিল: প্রধানমন্ত্রী