আ.লীগ-বিএনপির কর্মকাণ্ডে দেশের পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে: নাহিদ ইসলাম

দিনাজপুর সংবাদদাতা
দিনাজপুর সংবাদদাতা
আ.লীগ-বিএনপির কর্মকাণ্ডে দেশের পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে: নাহিদ ইসলাম
প্রেস ব্রিফিংয়ে কথা বলছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একদিকে আওয়ামী লীগ সহিংসতা চালিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, অন্যদিকে বিএনপি রাষ্ট্রীয় দমন-পীড়ন চালানোর চেষ্টা করছে। এই দুই পক্ষের কর্মকাণ্ডের কারণে দেশের পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টায় দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, দেশে খুন, ধর্ষণ, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ বেড়েছে। অন্তর্বর্তী সরকারের সময় বর্তমান সরকার বারবার বলেছিলো, নির্বাচিত সরকার দায়িত্ব নিলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। কিন্তু বাস্তবে উল্টো চিত্র দেখা যাচ্ছে।

তিনি বলেন, বর্তমান সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। সরকারের এই ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ করা উচিত।

বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, দেশে মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা অনেকটা সংকুচিত হয়ে পড়েছে।

তিনি বলেন, নিহত শ্রমিক তৌফিকের গায়েবানা জানাজায় পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হামলা চালিয়েছে। এ সময় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে।

/এসবি/