একাত্তরের মতোই আচরণ করছে জামায়াত: শফিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
একাত্তরের মতোই আচরণ করছে জামায়াত: শফিকুল ইসলাম
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে কথা বলছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম মিল্টন

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম মিল্টন বলেছেন, জামায়াতে ইসলামী ৭১ সালের মতোই আচরণ করছে। প্রধানমন্ত্রীকে নিয়েও আর কোন উল্টা-পাল্টা কথা এখন সহ্য করা হবে না।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) কাফরুলে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে এ কথা বলেন তিনি।

শফিকুল ইসলাম বলেন, ৫ বছর পর আবার জনগণ যাকে ভোট দেবে তারাই দেশ পরিচালনা করবে। এর আগে কেউ যদি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে তাদের একচুল ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, দেশের মানুষ শান্তিতে চলাফেরা ও কাজ করতে চায়। এখন আর আন্দোলন চায় না। গার্মেন্টেসের নামে ফ্যাসিবাদের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক বলেন, পরিচ্ছন্নতা আমাদের নিত্য দিনের সঙ্গী। সচেতন হলে বাসা থেকেই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। ফুটপাত দখল মুক্ত করে জনগনের চলাচলের জায়গা ফিরিয়ে দেওয়া হচ্ছে।

/এসবি/