জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের অভিযান, বহু নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের অভিযান, বহু নেতাকর্মী আটক
জাসদের কেন্দ্রীয় কার্যালয় থেকে নেতা–কর্মীদের আটক করেছে পুলিশ

রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান পরিচালনা করছে পুলিশ। এসময় ঘটনাস্থলে থাকা সাংবাদিকসহ দলীয় অনেক নেতাকর্মীকে আটক করা হয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ৩টা থেকে এ অভিযান শুরু হয়।

জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন, আজ জাসদের কেন্দ্রীয় প্রতিনিধি সভা ছিলো। সারা দেশ থেকে প্রায় ৪০০ নেতাকর্মী প্রতিনিধি এ সভায় যোগ দেন। সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠান শুরু হয়।

তিনি বলেন, প্রথমে বিএনপির নেতাকর্মীরা এসে আমাদের নেতাকর্মীদের মারধর করে। সেখানে পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন। পরে বিকালে পুলিশ এসে নেতাকর্মীদের আটক শুরু করে। আমাদের কোনো নেতাকর্মী বের হতে পারেননি। পর্যায়ক্রমে সবাইকে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন বলেন, জাসদ কার্যালয়ের ভেতরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়েছে। সেখানে বৈঠক চলছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থল থেকে অনেককে আটক করে থানা নিয়ে এসেছে পুলিশ।

/এসবি/