শিরোনাম

মন্ত্রিসভায় ডাক পেয়েছেন এহসানুল হক মিলন

নিজস্ব প্রতিবেদক
মন্ত্রিসভায় ডাক পেয়েছেন এহসানুল হক মিলন
বিএনপি নেতা ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য আ ন ম এহসানুল হক মিলন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) আ ন ম এহসানুল হক মিলনের ব্যক্তিগত সচিব এম এ ফয়েজ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একটু আগে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি কল করেছিলেন। স্যার শপথ অনুষ্ঠানে থাকায় আমি কল রিসিভ করেছি। তাকে মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে।

/জেএইচ/