যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
বিরোধী দলের চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম যুক্তরাজ্যে পৌঁছেছেন।

স্থানীয় সময় শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় লন্ডনে পৌঁছালে বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান যুক্তরাজ্য এনসিপির নেতারা।

সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে রয়েছেন দলের যুগ্ম সদস্যসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ।

বিমানবন্দরে অবতরণের পর স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন নাহিদ ইসলাম। এ সময় যুক্তরাজ্য এনসিপির নেতারা তাঁকে সাদর সম্ভাষণ জানান।

/এমআর/