দুঃখ প্রকাশ করলেন হাসনাত আব্দুল্লাহ

দুঃখ প্রকাশ করলেন হাসনাত আব্দুল্লাহ
নিজস্ব প্রতিবেদক

বিএনপির জ্যেষ্ঠ এক নেতাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি ওই ঘটনায় দুঃখ প্রকাশ করেন।
এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ তার ওই ফেসবুকে পোস্টে বলেন, ‘সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে বিএনপির একজন সিনিয়র নেতাকে নিয়ে আমাকে আপত্তিকর মন্তব্য করতে দেখা যায়। ভিডিওটিতে একটি শিশুকেও কথা বলতে শোনা যায়, যা বিষয়টিকে আরো সংবেদনশীল করে তুলেছে।’
তিনি বলেন, ‘ভিডিওটি নির্বাচনকালীন সময়ে ধারণ করা হয়েছিল এবং এটি আমাদের একটি ক্লোজড গ্রুপে সীমাবদ্ধ ছিল। তবে গতকাল এই ভিডিওটি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটির জন্য আমি নিঃশর্ত আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এই কাজটি করা কোনোভাবেই উচিত হয়নি। ভবিষ্যতে যেন এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এবং রাজনৈতিক পরিমণ্ডলে পারস্পরিক শালীনতা ও সৌহার্দ্য বজায় থাকে-তা নিশ্চিত করতে আমি দৃঢ় প্রতিজ্ঞ।’
হাসনাত আব্দুল্লাহ তার পোস্টে আবারো দুঃখ প্রকাশ করে বলেন,‘ফ্যাসিবাদ-উত্তর রাজনীতিতে ব্যক্তিগত আক্রমণ, ঘৃণা বা বিদ্বেষ ছড়িয়ে রাজনৈতিক সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ নষ্ট করার সংস্কৃতিকে আমরা কোনোভাবেই সমর্থন করি না। সুস্থ, সহনশীল ও দায়িত্বশীল রাজনৈতিক চর্চাই সবার প্রত্যাশা। আমার কাজের জন্য আমি আবারো দুঃখ প্রকাশ করছি।’
এর আগে ফেসবুকে ছড়িয়ে পড়া সেই ভিডিওতে দেখা যায়, হাসনাত আবদুল্লাহ ও একটি শিশু কথা বলছে। হাসনাতকে বলতে শোনা যায়, ‘মির্জা আব্বাস ক্যাডা?’ জবাবে শিশুটি বলে, ‘মির্জা আব্বাস চান্দাবাজ।’