শিরোনাম

পাটপণ্যের মেলা শুক্রবার শুরু

বিশেষ প্রতিনিধি
পাটপণ্যের মেলা শুক্রবার শুরু
ছবি:সংগৃহীত

বাংলাদেশ শিল্পকলা একাডেমি চত্বরে ৯ দিনব্যাপী পাট ও বহুমুখী পাটপণ্যের মেলা শুক্রবার (৬ মার্চ) শুরু হচ্ছে। জাতীয় পাট দিবস উপলক্ষে এই মেলার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উদ্যোগে ‘পাটশিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন’- প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার জাতীয় পাট দিবস-২০২৬ উদ্‌যাপন করা হবে। দিবস উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠান হবে।

পাট প্রতিমন্ত্রী বলেন, দেশে কর্মসংস্থান বাড়াতে এবং পাটজাত পণ্যের বহুবিদ ব্যবহার নিশ্চিতে বন্ধ থাকা পাটকলগুলো বর্তমান সরকার পুনরায় চালু করতে কাজ করছে। মন্ত্রণালয় ইজারা প্রক্রিয়াতে চালু করে কর্মসংস্থান তৈরির উদ্যোগ নিয়েছে। ইজারায় দেওয়া ৯টি পাটকলে ৭ হাজার ২০০ জন কাজ করছে। যা দেশের উৎপাদন ও কর্মসংস্থানের জন্য ইতিবাচক দিক। কাঁচাপাট রপ্তানি অলাভজনক তাই সরকার (ফিনিশড পণ্য) প্রক্রিয়াগত পাটপণ্য রপ্তানিতে আগ্রহী। এতে উদ্যোক্তাদের জন্য কর ছাড় সুবিধা থাকবে ।

এসময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমিসহেএকই মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/বিবি/