শিরোনাম

জামায়াতের জাতীয় সমাবেশ ২৫ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক
জামায়াতের জাতীয় সমাবেশ ২৫ এপ্রিল
জাতীয় সমাবেশ নিয়ে জামায়াতের প্রস্তুতিমূলক সভা। ছবি: সংগৃহীত

আগামী ২৫ এপ্রিল রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা জাতীয় সমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এটি সফলভাবে আয়োজনের লক্ষ্যে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সমাবেশ বাস্তবায়ন কমিটির একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এসময় কমিটির কাজের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত পর্যালোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, নূরুল ইসলাম বুলবুল এমপি, মাওলানা আ.ফ.ম আবদুস সাত্তার, ড. হেলাল উদ্দিন, অ্যাড. আতিকুর রহমান, মো. দেলোয়ার হোসাইন, মাহফুজুর রহমান, ডা. ফখরুদ্দিন মানিক, ড. আবদুল মান্নান, নাজিমুদ্দিন মোল্লা, শামছুর রহমান, ড. মোবারক হোসাইন, শাহীন আহমদ খান, আবদুস সাত্তার সুমন, মাইনুদ্দিন, ডা. আতিয়ার রহমান এবং ডা. মারুফ শাহরিয়ার।

/এফআর/