‘আয়াতুল কুরসি’ পবিত্র কোরআনের অন্যতম মর্যাদাপূর্ণ আয়াত। সুরা বাকারার ২৫৫ নম্বর আয়াতকে ‘আয়াতুল কুরসি’ বলা হয়। এতে আল্লাহ তায়ালার একত্ব, চিরঞ্জীবতা, সর্বজ্ঞতা, সর্বময় ক্ষমতা ও সার্বভৌম কর্তৃত্বের বর্ণনা রয়েছে।