শিরোনাম

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক
ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের বাসভবনে এনসিপি নেতাদের বৈঠক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক করেছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ঢাকায় ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানানো হয়।

বৈঠকে সংসদীয় কার্যক্রমে সম্পৃক্ততা, বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক শাসনব্যবস্থা, প্রাতিষ্ঠানিক সংস্কার, মৌলিক অধিকার সুরক্ষা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

পাশাপাশি একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে গঠনমূলক সম্পৃক্ততার গুরুত্বের ওপরও গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুগ্ম সদস্যসচিব ও গ্লোবাল ডায়াস্পোরা সেলের প্রধান আলাউদ্দীন মোহাম্মদ এবং এনসিপির পেশাজীবীদের সংগঠন ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্সের (এনপিএ) আহ্বায়ক নাভিদ নওরোজ শাহ উপস্থিত ছিলেন।

/জেএইচ/