গ্যাসের দাম বাড়ালে সরকার টিকতে পারবে না: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

গ্যাসের দাম এক টাকাও বাড়ানো হলে সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না। কৃত্রিম সংকট সৃষ্টি করে গ্যাস দাম বাড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয় অভিমুখে ১১ দলীয় জোটের কর্মসূচিতে পুলিশি বাধার পর নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে এ অভিযোগ করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, সিন্ডিকেটের সঙ্গে যোগসাজশ করে গ্যাসের কৃত্রিম সংকট তৈরি করেছে সরকার। পাশাপাশি গ্যাস, বিদ্যুৎ ও পানির সরবরাহ নিশ্চিত করতে ব্যর্থ হয়ে এখন মূল্য বাড়ানোর উদ্যোগ নিচ্ছে। জনগণের মৌলিক চাহিদা পূরণ না করে দাম বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, গণভোটে দেওয়া অঙ্গীকার বাস্তবায়ন হয়নি। সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং জুলাই সনদ কার্যকরের প্রতিশ্রুতিও এখনও বাস্তবায়িত হয়নি।
এনসিপির আহ্বায়ক বলেন, দেশে কর্মসংস্থান বাড়েনি, ব্যবসায়ীদের কাছ থেকে আগের তুলনায় বেশি চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে। সাধারণ মানুষ বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে হিমশিম খাচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে বিরোধী মতের শিক্ষার্থী ও নির্বাচিত ছাত্র সংসদের প্রতিনিধিদের ওপর হামলা এবং ক্যাম্পাস দখলের চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতি বাস্তবায়ন, গণভোটের ফল কার্যকর করা, গ্যাস ও বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত এবং দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

জনগণের দাবি আদায়ে সচিবালয়ের সামনে ১১ দলীয় ঐক্যের অবস্থান