১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা

১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক

সংবিধান সংস্কার পরিষদ গঠন ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ কর্মসূচির ঘোষণা দেন জোটের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
তিনি বলেন , সংবিধান সংস্কারের পক্ষে উল্লেখযোগ্য জনসমর্থন থাকা সত্ত্বেও সরকার তা বাস্তবায়নে উদ্যোগ নিচ্ছে না। নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেওয়া হলেও এখন তা উপেক্ষা করা হচ্ছে।
হামিদুর রহমান আযাদ বলেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মে মাসে একটি সমাবেশ নির্ধারণ করা হয়েছে। ঈদের ছুটির পর জুন থেকে পূর্ণমাত্রায় আন্দোলন ও সমাবেশ কার্যক্রম শুরু হবে।
তিনি বলেন, আগামী ১৬ মে রাজশাহী বিভাগীয় সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। এরপর পর্যায়ক্রমে দেশের অন্যান্য বিভাগীয় শহরেও সমাবেশ অনুষ্ঠিত হবে।
জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, বিভাগীয় এসব সমাবেশে সংশ্লিষ্ট অঞ্চলের জেলা ও মহানগরের নেতা-কর্মী এবং সাধারণ মানুষকে সম্পৃক্ত করা হবে।
ঘোষিত সূচি অনুযায়ী, ১১ জুলাই রংপুর, ২৫ জুলাই সিলেট, ১৩ জুন চট্টগ্রাম, ২০ জুন খুলনা, ১৮ জুলাই বরিশাল এবং ২৭ জুন ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।

মির্জা ফখরুলের বক্তব্যের তীব্র প্রতিবাদ জামায়াতের