বিএনপি রাজনীতি এখন ক্ষমতাকেন্দ্রিক: আখতার হোসেন

নিজস্ব প্রতিবেদক

বিএনপির রাজনীতি এখন ক্ষমতা কেন্দ্রিক হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। শনিবার (২ মে) এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে দলটির জাতীয় কনভেনশন উপলক্ষে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আখতার হোসেন বলেন, ‘গণভোটের মাধ্যমে জনগণের যে প্রত্যাশা তৈরি হয়েছে, সরকার তা বাস্তবায়নে পিছিয়ে রয়েছে এবং সংবিধান সংস্কার পরিষদ গঠনে অনীহা দেখাচ্ছে।’
তিনি অভিযোগ করে বলেন, ‘সরকার দল সংবিধান সংস্কার পরিষদের ধারণাকে কখনো অসাংবিধানিক, কখনো বিভ্রান্তিকর হিসেবে উপস্থাপন করছে। অথচ সংবিধানের মৌলিক কাঠামোয় পরিবর্তন আনতে একটি উচ্চপর্যায়ের স্বাধীন সংস্থা প্রয়োজন।’
বিএনপির সমালোচনা করেন তিনি দাবি করেন, ‘বিএনপি শুরুতে সংস্কারের বিষয়ে আপত্তি না করলেও পরবর্তীতে অবস্থান পরিবর্তন করেছে এবং জনগণের প্রত্যাশার সঙ্গে প্রতারণা করেছে। তাদের (বিএনপি) রাজনীতি এখন সংস্কারের চেয়ে ক্ষমতা কেন্দ্রিক হয়ে উঠেছে।’
এসময় দেশে হঠাৎ জ্বালানি সংকট, দীর্ঘ লাইনের সৃষ্টি এবং দাম বাড়ানোর পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাওয়াকে ‘পরিকল্পিত’ হতে পারে বলে মন্তব্য করেন আখতার হোসেন।
দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘ব্যাংক খাতে অনিয়ম ও লুটপাটের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। অল্প অর্থ ফেরত দিয়েই ঋণখেলাপিদের পুনরায় ব্যাংকের মালিকানা পাওয়ার সুযোগ দেওয়া হলে ভবিষ্যতে দুর্নীতি আরও বাড়বে।’
জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে আখতার হোসেন বলেন, ‘দেশের বর্তমান সংকট মোকাবিলায় রাজনৈতিক দল, বিশেষজ্ঞ ও নাগরিক সমাজের অংশগ্রহণে একটি জাতীয় সংলাপ জরুরি। এসব বিষয়ে এনসিপির উদ্যোগে আয়োজিত জাতীয় কনভেনশনে বিস্তারিত আলোচনা হবে।’
সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন ও সারোয়ার তুষার প্রমুখ উপস্থিত ছিলেন।

এনসিপিতে যোগ দিচ্ছেন নিজামীর ছেলে